1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কদলপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি ঘরের মধ্যে ৫০টি ঘর বিক্রি করলেন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

কদলপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি ঘরের মধ্যে ৫০টি ঘর বিক্রি করলেন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২১১ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের ৮নং কদলপুর ইউনিয়নের শমশের নগর পাহাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি পাকা ঘরের মধ্যে ৫০টি ঘর অন্যের কাছে বিক্রি করে দিয়েছে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা। কিনে নেওয়া ব্যক্তিরা এখন ওইসব ঘরে বসবাস করছে। ঘর বিক্রির পাশাপাশি বরাদ্দ পাওয়া ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস না করে ঘরগুলো ভাড়া দিয়েছে অনেকেই। জানা যায়, স্ট্যাম্পের মাধ্যমে একেকটি ঘর বিক্রি করেছে ১ লাখ টাকায়। আশ্রয়ন প্রকল্পে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্মাণ করা পাকা ঘরগুলোর অধিকাংশ দরজায় তালা লাগানো। দরজায় তালা লাগানো ঘরগুলো সম্পর্কে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা জানান, তারা আশ্রয়ন প্রকল্পে আসে না। রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আসার সংবাদ পেলে তারা দ্রুত এসে ঘরের দরজার তালা খুলে ঘরে বসবাস করে। রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা চলে গেলে দরজায় তালা লাগিয়ে তাদের বাড়িতে চলে যায়।  পরিদর্শনকালে দেখা গেছে , আশ্রয়ন প্রকল্পের পাকা ঘরে বসবাসকারী অনেকেই বাহিরের। স্থানীয় লোক কম।কেউ বাড়ি নোয়াখালী, আবার কেউ  বাড়ি বার্ম ও কুমিল্লায়।আশ্রয়ণ প্রকল্পে ২২ নং ঘরটি বরাদ্দ পেয়েছেন

রাউজানের নোয়াপাড়ার মাহবুল আলম। কিন্তু এ ঘর ১লাখ টাকায় কিনে সেখানে বসবাস করছেন চাঁদপুরের বাসিন্দা তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী, ছেলে সন্তান। তাজুল ইসলাম চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার বার্মা কলোনিতে তার পরিবার পরিজন নিয়ে বাসবাস করতো । গত দেড় বছর পুর্বে কদলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আনোয়ার ও বাদশার সহায়তায় আশ্রয়ন প্রকল্পের ২২ নং ঘরটি  মাহবুল আলম থেকে ১লাখ টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে কাগজ করে ক্রয় করে নিয়ে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন বলে তিনি জানান। জানা যায়, ২০১২ সালে রাউজানে সংসদ সদস্য  এ.বি .এম ফজলে করিম চৌধুরীর ঐকান্তি প্রচেষ্টায় ৮ নং কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩.৫০ একর সরকারী খাস জমির উপর সরকারী অর্থে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আশ্রয়ন প্রকল্পের নির্মিত ১৩০ টি ঘর এলাকার ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া ঘরের মধ্যে অনেকে টাকার লোভে বিক্রি করে দিয়েছে।  বরাদ্দ পাওয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ব্যবহারের জন্য পুকুর খনন. ও বিশুদ্ব পানি ব্যবহারের জন্য টিউবওয়েল, গভীর নলকুপ বসানো হয়। আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ লাইন নির্মান করা হয়। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কুলসুম বেগম বলেন, ১শত ৩০ ঘরের মধ্যে ৪০টি পরিবার বসাবাস করছেন।অবশিষ্ট ৯০ টি ঘরের মধ্যে ৪০টি ঘর তালাবদ্ধ থাকে সবসময়। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা মাঝে মধ্যে এসে ঘর দেখে চলে যায় । সরকারী বরাদ্দপ্রাপ্ত ঘর বিক্রি করার কোন আইন না থাকলেও ৫০টি ঘর বিক্রি করে দিয়েছে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা। এব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, সরকারি বরাদ্দ পাওয়া ঘর যাদের নামে দেওয়া হয়েছে কেবল তারাই ওই ঘরে বসবাস করতে পারবেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করার কোন সুযোগ নেই। বা হস্তান্তরের সুযোগ নেই। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা আইনত অপরাধ।তবে তদন্ত করে তার সত্যতা পাওয়া গেলে ঘর বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net