1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগড়ে নব দম্পতিকে জবা'ই করে হত্যা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঈদগড়ে নব দম্পতিকে জবা’ই করে হত্যা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩২৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের দুর্গম জনপদ রামুর ঈদগড়ে নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় এই লোহমর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দম্পতিরা হলেন ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্রগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮)। নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন বাইশারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা মাতার দাম্পত্য কলহের কারনে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় স্বামী সহ থাকতেন।

স্থানীয়রা আরও জানান, রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেমের সম্পর্ককে পরিনয়ে রুপ দিয়েছে। তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ।

ঈদগড় ৬ নং ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ, সিআইডি কাজ করছে,তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছেনা। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান,আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি,লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে,এমন ঘটনা সত্যি দুংখজনক ও কষ্ট দায়ক। কারা এই লোহমর্ষক ঘটনাটি করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না,তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net