1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ রাউজানে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

দক্ষিণ রাউজানে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাউজান  (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬৪ বার

রাউজানে ফ্ল্যাট বাসায় পরিচালিত এক হেফজখানায় একাধিক শিশুকে বলাৎকার করার অভিযোগে হাফেজ আজিজুল মোস্তফা (৩০) নামে এক হুজুরকে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় দক্ষিণ রাউজানের ব্রহ্মনহাট এলাকায় ফয়জানে মুস্তফা আল হাসনাইন তাহফিজুল কুরআন একাডেমি  হেফজখানা থেকে ওই শিক্ষককে বের করে গণপিটুনি দেয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন উপস্থিত হয়ে তাকে উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানা যায়, ওই শিক্ষক তিন ছাত্রকে বলাৎকার করেছিল। ঘটনা প্রকাশ পায় কোরবানি ঈদের বন্ধের সময় শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার পর।হুজুর দুই শিশুকে বলাৎকার করার ঘটনা স্বীকার করে বলেন, গত মাস আগে শয়তানের প্রলোভনে পড়ে তিনি একাজ করেছেন।পরে তাওবা করে ওই পাপ কাজে জড়িত হননি। অভিযুক্ত শিক্ষক আজিজুল মহেশখালী উপজেলার পৌর এলাকার সাদেকুর রহমানের পুত্র। থাকেন রাউজানের নানা বাড়ি বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন ওরা পাঁচ ভাই মিলে। ভাইদের মধ্যে সকলেই হুজুর।শিক্ষক, পরিচালক তারা চার-পাঁচ ভাই। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, অভিযুক্তরা রাউজানের নয়। তারা মহেশখালী থেকে রাউজান এসে ফ্ল্যাট বাসায় মাদ্রাসা পরিচালনা করছে।তিন ছাত্রকে বলাৎকার করেছে বলে অভিযোগ পেয়েছি।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ভিকটিমের চাচা সাইদুল ইসলাম  বাদী হয়ে থানায় মামলা দায়েল করে অভিযুক্ত আজিজুলের বিরুদ্ধে। মামলা রুজু শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমদের জবানবন্দির জন্য বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net