1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভ্যান চুরি যাওয়া ঝড়ুয়া পালের পাশে দাঁড়ালেন - সুজন এমপি, - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভ্যান চুরি যাওয়া ঝড়ুয়া পালের পাশে দাঁড়ালেন – সুজন এমপি,

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৮৫ বার

৬ মাস আগে বাজার থেকে উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়ে যায় রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝুলঝাড়ী কুমার পাড়া গ্রামের বাসিন্দা ঝড়ুয়া পালের। ভ্যান গাড়ী হারিয়ে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাকে। অভাবে জুটতো না তিনবেলা খাবার, বোঝা ছিল এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তিরও। বিষয়টি নজরে আসে ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপির। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারেন পুনরায় ভ্যান কেনার সামর্থ নেই পরিবারটির। এ অবস্থায় সকালে রাণীশংকৈল উপজেলার কাউন্সিল বাজারে ঐ ভ্যান চালককে ডেকে নতুন ভ্যান হাতে তুলে দেন মাজহারুল ইসলাম সুজন এমপি । দু:সময়ে ভ্যান পেয়ে খুশি ভ্যান চালক ঝড়ুয়া পাল। জানা যায়, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝুলঝাড়ী কুমার পাড়া গ্রামে বাড়ী ঝড়ুয়া পালের। মাটির তৈরি জিনিসপত্র ভ্যানগাড়ীতে বিক্রি করে জীবিকা নির্বাহ করা কষ্টের যেন শেষ ছিলো না তার পরিবারের। গেল কিছুদিন আগে তার উপার্জনের শেষ সম্বলটি চুরি হয়ে যায়। একমাত্র অবলম্বণ ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যাওয়া পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। ঝড়ুয়া পাল বলেন, দুঃসময়ে এমপি সাহেব আমাকে ভ্যানটি দিয়ে অনেক উপকার করেছেন, তাই আমি এমপি সাহেবকে আশীর্বাদ করি । এ ভাবে যেন আজীবন গরিব মানুষের পাশে কাজ করে যান ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net