1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

মাগুরায় অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর!

মোঃ সাইফুল ইসলাম (মাগুরা)
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৩৬ বার

মাগুরা  শ্রীপুরে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ২৯ জুন শনিবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. রাহাত (৩৭), পিকআপের ড্রাইভার মোশাররফ হোসেন (৩২) ও লাইনম্যান রানা মোল্যা (২৬)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান রানা মোল্যা নুরুল শেখের ছেলে সোহাগ শেখের ৭ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ কাঁটতে যান। তখন সোহাগ লাইনম্যান রানার উপর চড়াও হলে তিনি অফিসে ফিরে যান। এবং বিষয়টি শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাহাতকে জানান। বিষয়টি শোনার পর তিনি ওই লাইনম্যানকে নিয়ে শ্রীকোল গ্রামের সোহাগের বাড়িতে উপস্থিত হলে আকিদুল, আজাদুল, সুরমান, মামুন, আজাদ ও সোহাগ তাদের মারধর করে। এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজারের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net