1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ভারি বর্ষণে খাল ও সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে- পরিদর্শনে ইউএনও -মেয়র  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

রাউজানে ভারি বর্ষণে খাল ও সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে- পরিদর্শনে ইউএনও -মেয়র 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৫৭ বার

চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণে জলাবদ্ধতায় নিম্নাঞ্চল প্লাবিত। গত চারদিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে ডাবুয়া খাল ভেঙে প্রবল পানির স্রোতে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া চিকদাইর এলাকায়ও ভেঙেছে খাল।  রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু বসতঘর, রাস্তাঘাট, পোলট্রী ফার্ম। মরেছে মুরগী, পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে মুরগীর খাদ্য। এছাড়া ১০-১২টি পুকুর ডুবে ভেসে গেছে মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের বীজতলা। পাপ্পি চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ভারি বর্ষণে পাহাড়ী ঢলে প্রবল স্রোতে সৃষ্টি হয়ে ডাবুয়া খালের বিভিন্ন অংশ ভেঙে ৫০০ পরিবার দুর্ভোগে পড়েছেন। সড়ক ভেঙে যাওয়ায় যোগোযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুরগীর খামারী নিরল চন্দ্র দাশ বলেন, আমার খামারে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। অরুন নামে আরেক খামারী বলেন, আমার অনেক মুরগী মারা গেছে, ভেসে গেছে মুরগীর খাদ্য। বড় ধরনের লোকসান হয়েছে বলে দাবি তার। এদিকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাঙামাটি উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ভারি বর্ষণে খাল ভেঙে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা দুর্ভোগে পড়া মানুষের পাশে আছি এবং দুর্ভোগ লাগবে কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা ইউনিয়ন ও পৌরসভা এলাকা পরিদর্শন করেছি। আমার সঙ্গে পানি উন্নয়নবোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net