1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে স্বর্ন কারিগরের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

ঈদগাঁওতে স্বর্ন কারিগরের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে শুভংকর দাশ (২৩) নামের এক স্বর্ণ কারিগর আত্মহ’ত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুভংকর দাশ ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়াস্থ হাছিনা পাহাড় এলাকার বাসিন্দা পলাশ দাশের ছেলে।

৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকার ছাবের আহমেদের কলোনি থেকে তার মৃ’ত’দে’হটি উদ্ধার করে পুলিশ।

মৃতের স্বজনরা জানান, শুভংকর দাশ পেশায় একজন স্বর্ণ কারিগর। প্রতিদিনের মতো কারখানা থেকে ছাবের কলোনিতে তার ব্যাচেলর বাসায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আসে। এ সময় বাসার দরজা জানালা বন্ধ করে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের অগোচরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

তবে, প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখতে পান মৃতদে’হ ফ্যানের সাথে ঝুলছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস,আই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরন করেন।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net