1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভায় ১৮৩কোটি টাকার বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

রাউজান পৌরসভায় ১৮৩কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৮৩কোটি ৯৩ লাখ ৫১হাজার ৯৮১টাকা বাজেট ঘোষণা করেছে মেয়র জমির উদ্দিন পারভেজ। মঙ্গলবার (৩০ জুলা) দুপুরে পৌরসভার হল রুমে এই বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৪৫লাখ ৮৩হাজার ৬৬৩ টাকা। মঞ্জুরী ধরা হয়েছে ১৭১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৫৭৩ টাকা। মূলধন হিসাবে আয় ধরা হয়েছে এক কোটি ৩৯লাখ ৯৯ হাজার ৭৪২ টাকা। সর্বমোট আয় ১৮৩কোটি ৯৩ লাখ ৫১হাজার ৯৮১ টাকা।নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্প বাবদ ব্যয় ধরা হয়েছে ১৭১কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা।মুলধন হিসাবে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা।সর্বমোট ব্যয় ১৮১কোটি ২২লাখ ২০ হাজার টাকা। প্রারস্তিক জের ধরা হয়েছে ২কোটি ৭১ লাখ ৩১ হাজার ৯৮১টাকা।মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে পৌর বাজেট অধিবেশনে ভাচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, কাজী মোহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি,এড. সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা,প্রকৌশলী ওয়াসিম আকরাম। মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,রাউজান পৌরবাসীর সহযোগিতায় আগামীতে এই পৌরসভাকে একটি আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net