1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ঈদগাঁওতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৫৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যোগে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩১ জুলাই সকাল ১০টায় ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তালেবের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

সুশীলন’র উপজেলা প্রজেক্ট অফিসার
সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাকপ্রস্তুতি, দূর্যোগ মোকাবেলা এবং দূর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার ও করণীয় বিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নূরুল আজিম, বীরমুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন জাহান কাউছার, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন ও সংস্কৃতি কর্মী সাংবাদিক কাফি আনোয়ার।

অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচিত্র প্রারম্ভিক ধারণাপত্র উপস্থাপনা করেন
সুশীলন’র ট্রেনিং স্পেশালিষ্ট মো: আমিন উদ্দীন।

অন্যান্যদের মধ্যে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনী, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জালালবাদ স্বাস্থ্য উপ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. তৃণা সাহা, একাডেমিক সুপারভাইজার রাসেদ মো. মহি উদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেন, ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীন,
সুশীলন’র ডিআরআর ম্যানেজার মোঃ আজিজুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর
মোঃ মুজিবুর রহমান, শুকদেব’সহ যুব উন্নয়ন কর্মকর্তা,পল্লীবিদ্যুতের প্রতিনিধি, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি,
সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, গণমাধ্যমকর্মী,
সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net