1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মন্দির পরিদর্শনে মীর হেলাল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

মন্দির পরিদর্শনে মীর হেলাল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয় গুলোতে হামলার অপচেষ্টায় করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দূর্বৃত্তরা। স্বৈরাচারী হাসিনার পতন হলেও ভিন দেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানারকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয় গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

গত ৯আগস্ট বিকেল তিনটায়। চট্টগ্রামের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের আন্দোলনে যে সফলতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপি’র প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশাকে সন্মান জানিয়ে নিজেদের লোভ-হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল।

দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব পালনের আহবান করছি।
এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, বিএনপি নেতা আসিফ চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাংবাদিক নেতা বিপ্লব পার্থ, ছাত্রনেতা সাদ্দাম, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাপ্পী দে, সহ সভাপতি সুজন দাশ , নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আহম্মেদদ সুমন, মোহাম্মদ রাজু, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট নেতা অপু চৌধুরী আকাশ সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net