1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সিএনজি চালক হাফিজুর খুনীদের ফাঁসির দাবীতে  বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ৷  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

নবীগঞ্জে সিএনজি চালক হাফিজুর খুনীদের ফাঁসির দাবীতে  বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ৷ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জের সঈদপুর বাজার সিএনজি  স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সিএনজি অটোরিকশা চালক ও তার সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশা চালক হাফিজুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় মঙ্গলবার বেলা ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের সঈদপুর বাজারে খুনীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে  ঘন্টাব্যাপী  সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শ্রমিক ও জনতা৷ এসময় উভয় পাশে শতশত যানবাহন আটকা পরে চরম দুর্ভোগের সৃষ্টি হয় দূরপাল্লার যাত্রীদের৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন শ্রমিক নেতৃবৃন্দ ও জনতার একাংশ৷  জানাযায়, বিগত ২৫ আগষ্ট সন্ধ্যারাতে উপজেলার সঈদপুর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে ওই এলাকার উমরপুর গ্রামের দুই সন্তানের জনক সবার পরিচিত মুখ হাফিজুর রহমানকে ছুরিকাঘাত করে অপর সিএনজি চালক শিপন নামের যুবক৷ এতে ঘটনাস্থলেই প্রচন্ড রক্তক্ষরণ ও গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থায় অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷ পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ এ ঘটনায় উত্তাল হয়ে উঠেন শ্রমিক ও জনতা৷ এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন হাফিজুর নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে৷ আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

প্রেরক ঃ

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

০১৭৯৫৯২৬৪৫০

  1. ০৩/০৯/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net