1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো খাদ্য বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো খাদ্য বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে উন্নতমানের শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন খাগড়াছড়ি হতে ২০২৪-২৫ অর্থবছরে জিআর হিসেবে প্রাপ্ত অর্থ হতে রামগড়ে এ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে পাঁচশত ৫৫ জন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, প্রতি প্যাকেট শিশু খাদ্যে চাল ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, মসুরি ডাল ১ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট ও গো খাদ্যে ১০ কেজি ক্যাটেল ফিড রয়েছে।

খাদ্য বিতরণে সার্বিক সহযোগীতা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও ছাত্র জনতা। এতে আরো উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন সহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net