1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কালিকাপুর ইউনিয়নের কে কে নগর, জামমুড়া গ্রামে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ব্রি-২২ (নাভিজাত) ১৫ বিঘা জমির ধানের চারা, সার ও আন্ত পরিচর্যার জন্য নগদ টাকা এবং ঘোলপাশা ইউনিয়ন যুগিরখিল এলাকায় বন্যার পানিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য আছিয়া বেগমের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার এএফডব্লিউসি পিএসসি, অধিনায়ক ২৩ বীর লে: কর্ণেল মো: মাহমুদুল হাসান পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেড বিএম মেজর কাজী গোলাম শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মো: মাহিন আলম, লে: তাইজুল ইসলাম জিহাদ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা মরিয়ম মৌ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার, উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার দেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net