ঢাকা   ০৩:০৬:০৩ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা

নবীগঞ্জে সাংবাদিক মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২টি মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে লন্ডন প্রবাসী মিনাল আহমদ চৌধুরী  কর্তৃক নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত দুটি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। শহরের মদীনা জামে মসজিদের কমিটি গঠনে অনিয়ম ও শহরের হাসপাতাল সড়কস্থ খালিক মঞ্জিলের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জোছনা চৌধুরী কর্তৃক বাসায় তালা দেয়া, ভাংচুর ও লুটপাটের  অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় ও স্থানীয় বিভিন্ন  পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এরই প্রেক্ষিতে মিনাল আহমদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে অন্য আর কারও বিরুদ্ধে মামলা না করে শুধু মাত্র সাংবাদিক মুরাদ আহমদকে আসামি করে পরপর দুটি মামলা বিগত সরকারের কালো আইন (ডিজিটাল নিরাপত্তা আইন) মামলা করেন। যা পরিস্কার ভাবে পরিকল্পিত হয়রানি ও উদ্দেশ্য মূলক হিসেবে প্রতিয়মান হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক দায়েরকৃত দুটি মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা যাতে অযথা হয়রানি মুলক পদক্ষেপ গ্রহণ না করার জন্য অনুরোধ করেন তারা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি