1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে খাস জমি দখলের অভিযোগ,  বাঁধা দিলে সরকারি কর্মকর্তাদের মারধর  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে খাস জমি দখলের অভিযোগ,  বাঁধা দিলে সরকারি কর্মকর্তাদের মারধর 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী বেগমগঞ্জ বাংলা বাজারে সরকারি খাস জায়গায় বহুতল ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ায় সরকারি কর্মকর্তাদের উপর মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসয়াীদের উপর।

জানা যায়, বাংলাবাজারে সরকারি খাস জমিটি একশনা বন্দোবস্ত দেয়া হয়। বন্দোবস্তরে জায়গায় বহুতল ভবন নির্মাণের অনুমতি না থাকলেও স্থানীয় ব্যবসায়ী পলাশ, মিলন, বিকাশসহ কয়েকজন ব্যবসায়ী বহুগল ভবন নির্মাণের চেষ্টা করে। এর আগে রবিবার  বিষয়টি প্রশাসন অবগত হলে স্থানীয়ভাবে সবাইকে ডেকে বহুতল ভবন নির্মাণ না করার বিষয়ে একটি নির্দেশনা দেন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী পলাশ,মিলন ও বিকাশের নেতৃত্বে প্রশাসনের নির্দেশনা অমান্য করে বহু তল ভবন নির্মাণের চেষ্টা চালায়।

এই সময় প্রশাসনের লোকজন বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা চালিয়ে স্থানীয় তওসলিদার রাজিব পালকে পিটিয়ে জখম করে। একই সময় সরকারি ভূমি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের মারধর করার অভিযোগ উঠে। পরে স্থানীয়রা আহত রাজিব পালকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এই বিষয়ে তওসিলদার রাজিব পাল বলেন, আমরা বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আমাদের নির্দেশনা অমান্য করে বহুতল ভবন  নির্মাণ করতে গেলে আমরা বাধা দিলে স্থানীয় ব্যবসায়ী পলাশ,মিলন বিকাশ লোকজন দিয়ে আমাকে পিটিয়ে জখম করে।

অভিযুক্ত ব্যবসায়ী পলাশকে ফোন করলে, তিনি ফোনে বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  সৈয়দ মুরাদ ইসলাম জানান, স্থানীয় পলাশ, মিলন,বিকাশসহ কয়েকজন এ  জায়গাটি একশনা বন্দোবস্ত নেয়। বন্দোবস্ত জায়গায় বহুতল ভবনের নির্মাণের কোন নিয়ম নেই । আমরা তাদের সেমি -ফাঁকা ভবনের অনুমতি দিলেও কিন্তু তারা বহুতল ভবন করতে গেলে আমরা বাধা দিলে। তারা বিভিন্ন লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালালে একজন কর্মকর্তা গুরতর আহত হয়। এ ছাড়া আরো কযেকজন আহত হয়। বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলা প্রশাসক মহদোয়ের সাথে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net