1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বেসরকারি বাণিজ্য  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

রাউজানে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বেসরকারি বাণিজ্য 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৫১ বার

রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি:

রাউজান উপজেলাজুড়ে ডিস ও ইন্টারনেট সার্ভিস তার জঞ্জাল বাড়াচ্ছে ঝুঁকি।অপরিকল্পিতভাবে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে  ডিস ও ইন্টারনেট সার্ভিসের অসংখ্য তার। কোনটা কোন লাইনের তাঁর কেউ জানেনা। এতে প্রায় সময় এসব তারগুলা থেকে শর্ট খেয়ে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সরেজমিনে দেখা গেছে, রাউজানের প্রতিটি বিদ্যুতের খুঁটিতে এখন বেসরকারি বাণিজ্য। হাজার হাজার বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিস ও ইন্টারনেটের তার নেওয়া হয়েছে। সরকারি খুঁটিতে বেসরকারি এই বাণিজ্য বিদ্যুৎ সরবরাহের জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে কোথাও না কোথাও ডিস ও ইন্টারনেটের তারের অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। টিপু নামের এক ব্যক্তি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা রাউজানে এখন চোখে পড়ে বিদ্যুতের খুঁটিতে বট গাছের ঝুরির মতো ঝুলছে ডিস ও ইন্টারনেটের তারের জঞ্জাল।সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসিনতা ও যথাযথ আইন প্রয়োগে ব্যর্থতার কারণে দিন দিন বাড়ছে তারের জঞ্জাল।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটছে মাঝেমধ্যেই। অন্যদিকে রাউজানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অথচ এসব দেখার যেন কেউ নেই। সিএনজি চালক এরশাদ নামের এক যুবক বলেন, সড়ক উপর, ফুটপাত ও দোকানপাটের সামনে দিয়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুৎ, ডিস ও ইন্টারনেটের তারের জঞ্জাল অনেক সময় ছিড়ে মাটিতে পড়ে থাকে। কেউ দেখে না। ঘটে দুর্ঘটনা। এসব তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।না হলে রাউজানের রাউজানের সৌন্দর্য নষ্ট হবে। নাম প্রকাশ না করার শর্তে ইন্টারনেট- ডিস সংযোগকারী প্রতিষ্ঠানের এক কর্মচারী বলেন, ‘বৈদ্যুতিক খুঁটিতে এত তারের কারণে মাঝেমধ্যে কাজ করতে আমাদেরও সমস্যা হয়। বোঝাই যায় না কোনটা কীসের তার। ফলে প্রায় সময় সামান্য শর্টসার্কিটে বিভিন্ন খুঁটিতে আগুন লেগে যায়। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ডিস ও ইন্টারনেটের লাইনের সংযোগ দেয়া সম্পূর্ণ অবৈধ। কারণ খুঁটির সঙ্গে সরকারি বিদ্যুতের তার ছাড়া অন্য কোনো তারের সংযোগ দেয়া যাবে না। যারা ডিস ও ইন্টারনেটের লাইনের ব্যবসা করছেন তারা নিজের ইচ্ছাতে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিস ও ইন্টারনেটের লাইনের সংযোগ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net