ঢাকা   ০৬:০৬:২১ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি:

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট’এর ৮দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট পরিচালিত নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন, জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাওলানা শিহাবুউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী।শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী মাওলানা ফরিদ উদ্দীন,কাজী হেলাল উদ্দীন,আবু তালেব,আক্কাস উদ্দীন মানিক,নাছির উদ্দীন,হাজী আনোয়ার আজম চৌধুরী,রমজান আলী,কাজী এরশাদুল ইসলাম,ফোরকান উদ্দীন বাবলু,মো:ওসমান, মাওলানা মোস্তফা জামান,মাওলানা হোসাইন,মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুর রশীদ, মাওলানা আকবর আলী, মাওলানা আবুল বশর,মাওলানা আমান,মোছাম্মৎ জান্নাতুল ফৈরদৌস,শামীম আকতার,কাজী নুসরাত, জান্নাতুল কাউসার প্রমুখ। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে গহিরা- হেঁয়াকো সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত মাধ্যমে সমাপ্তি হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ মহান রাব্বুল আলামীনের দরবারে মুনাজাতে শরিক হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি