1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের কাজী এছাক মিয়ার ছেলে কাজী আরব আলী (৪৫) ও উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাবেদ মিয়া (২৩)। বুধবার (০৯ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে আরব আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে কুমিল্লার যুগ্ম দায়রা জজ ৩য় আদালতের পৃথক দু’টি মামলায় এক বছর করে দুই বছরের সাজা এবং ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার জরিমানা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, পৃথক অভিযানে জাবেদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার জরিমানার রায় ঘোষণা করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net