1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধর্মপাশা সরকারি কলেজ শাখার উদ্যোগে মত বিনিময় ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার আবু সাঈদ চত্বর হতে র‍্যালি শুরু করে কলেজ প্রাঙ্গনে এসে এক মতবিনিময়ে অংশ নেয়।

মতবিনিময় সভায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অনিক মজুমদার বলেন,আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদ ভাইদের। যাদের কারণে আমরা এক নতুন বাংলাদেশ উপহার পেয়েছি তাদের ত্যাগ এই বাংলাদেশ কখনো ভুলবে না।আমরাও তাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব।ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশকে সৈরাতন্ত্রের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমাদের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ। আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়াউর রহমানের আদর্শের আদর্শিক সংগঠন। আমরা মানুষের কল্যাণের জন্যই কাজ করব। বিগত দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করার আশা ব্যক্ত করি। এবং কলেজ শাখা ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই মতবিনিময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষের ভ্যান গার্ড হয়ে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা অনিক মজুমদার, হীরা মিয়া, জাহিদ হাসান রাব্বী, মাহবুবুর রহমান জনি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net