1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্টুজ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্টুজ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্টুজ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল সেগুলো। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমানের নেতৃত্বে এসআই আরকান, এসআই আশরাফসহ পুলিশের একটি টিম  ছুটে যান এবং পরে বাজারের ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেন তারা। এসব কার্টুজের গায়ে বিপি লেখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট  শেখ হাসিনা সরকারের পতনের সময়  থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব কার্তুজ সেদিন কেউ হয়তো নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমার দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে কেউ এমন করেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করা হয়। তবে, থানা পুলিশের অনেক অস্ত্র এখনও পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার-সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
৯/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net