1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও এর ইউএনও বদলির খবরে এলাকাবাসীর চোখের অশ্রু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

ঈদগাঁও এর ইউএনও বদলির খবরে এলাকাবাসীর চোখের অশ্রু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

কক্সবাজার ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার বদলি আদেশ এসেছে। তার বদলির খবরে অফিসের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা কাঁদলেন ও মুক্তিযোদ্ধা এলাকাবাসী । মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে ইউএনও সুবল চাকমা ঈদগাঁও বাসীর হৃদয়ে স্থান করে নেন বলে জানান স্থানীয়রা। ২০২৩ সালের ১১ নভেম্বর মাসে উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন।

স্থানীয়রা জানান, যখনই কোথাও কোনো সংকট দেখেছেন, তখনই ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে। উপজেলার সাধারণ মানুষদের আস্থার জায়গায় ছিলেন তিনি।

একজন ব্যবসায়ী আব্দুল গণি বলেন, ‘ইউএনও স্যার যোগদান করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ঘুষ দুর্নীতি মুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছেন। আমার চোখে তিনি একজন সফল ইউএনও।

স্থানীয় এক সংবাদকর্মী বলেন, ‘এমন মানবিক গুণসম্পন্ন ইউএনওর কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠায় আমি মুগ্ধ। তার মতো ইউএনও যদি প্রতিটি উপজেলায় থাকত, তাহলে মানুষ অতি সহজে সেবা পেত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা বলেন, ‘চাটখিল উপজেলায় যে কাজ করেছি, তা সম্ভব হয়েছে এলাকার সাধারণ মানুষ ও সহকর্মীদের সহায়তায়। যে কাজটি করেছি আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে করার চেষ্টা করেছি। বদলিতো চাকরিরই অংশ। তবে ঈদগাঁও উপজেলাবাসীর মন জয় করতে পেরেছি এটাই বড় পাওয়া।’

৫ আগষ্টর ছাত্র আন্দোলন-কে সামনে রেখে সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির কারণে ইউএনও চলে যাচ্ছেন শুনে চোখের পানি মুছতে দেখা গেছে স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধাকে। শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, ইউএনওর সহকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের বেশিরভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। ইউএনও সুবল চাকমা’র বদলির খবরে চাটখিলে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

এছাড়াও বিগত এক বছরে তিনি অংশগ্রহণ করেছিলেন ব্যাপক সামাজিক কাজে এবং সহায়তা করেছেন চাটখিলের সকল শ্রেণির সমাজকর্মীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net