1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র নতুন অফিস বাজার সভাপতি ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

ঈদগাঁও’র নতুন অফিস বাজার সভাপতি ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা কারবারি  দেলোয়ার হোসেন মিন্টু ওরফে লাল মিন্টু।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্ব এলাকা থেকে তাকে আটক করে।

আটক মাদক কারবারি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাপিতখালী মাদ্রাসা পাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে এবং সে স্থানীয় নতুন অফিস বাজার কমিটির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি বলে জানা গেছে।

ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলার  এফআইআর সুত্রে জানা য়ায়, ধৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টু (৪৭) চট্টগ্রাম থেকে ঢাকা গামী ইউনিক পরিবহন (যার নম্বর ঢাকা মেট্রো-ব-১২-২১৫৮) যোগে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬নং টোল প্লাজা লেনের উত্তর পার্শ্ব পর্যন্ত পৌঁছে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দল উক্ত যাত্রীবাহি গাড়িতে থাকা সন্দেহভাজন যাত্রীদের তল্লাশী করে।

একপর্যায়ে ধৃত ইয়াবা কারবারির কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবেলট, যার ওজন ১ (এক) কেজি,( যা সংখ্যায় ১০ হাজার পিস) এবং ১ টি নোকিয়া নামীয় বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়, যার মামলা নং  ৩৩/৯৪৫,১৩:নভেম্বর ২০২৪।

ধৃতের এলাকা সুত্রে জানা যায়, দেলোয়ার হোসেন মিন্টুকে এলাকাবাসী লাল মিন্টু হিসেবে জানে। দীর্ঘ সময় সে প্রবাসে ছিল, পরে দেশে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়ে। এ সুযোগে মাদক কারবারি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায় এবং নাম পাল্টিয়ে নিজে মিন্টু চৌধুরী হিসেবে আত্মপ্রকাশ করে। নিজের মাদক কারবারকে আড়াল করতে এলাকায় বিভিন্ন সামাজিক কাজে ডোনেশন দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভাল মানুষ হিসেবে উপস্থাপন করে। একে পূজি করে মোটা অংকের টাকা ব্যয় করে স্থানীয় নতুন অফিস বাজার সমিতির সভাপতি পদ ভাগিয়ে নেয়। আওয়ামী সরকারের পতন হলে মেয়াদোত্তীর্ণ এ কমিটিতে আবারো নেতৃত্বে আসার জন্য রাতারাতি খোলস পাল্টে বিএনপি -জামায়তের নেতাদের কাছাকাছি চলাফেরা শুরু করে এবং আওয়ামী বিরোধী বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকে।

ইতিপূর্বেও সে মরণনেশা ইয়াবা নিয়ে কয়েকবার আটক হয়েছিল। পরে জামিনে এসে বীর দর্পে আওয়ামী রাজনীতিতে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। তার ফের আটকের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার লোকজনদের স্বস্তি প্রকাশ করতে শুনা গেছে। ধৃত মাদক কারবারির এলাকার ইউপি সদস্য আবুল হোসেন জানান, মিন্টু আগেও ইয়াবা নিয়ে আটক হয়, এখন আবারও হয়েছে।
১৪/১১/২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net