1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হ্নীলায় পুলিশের অভিযানে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার আটক -১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

হ্নীলায় পুলিশের অভিযানে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার আটক -১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার

বিশেষ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হ্নীলা দরগার পাড়াস্থ
নুরুল আমিনের বাড়ির সামনে রাস্তার উপর পুলিশ অভিযান চালিয়ে ১টি লোহার বাটযুক্ত কালো রংয়ের বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড নীল রংয়ের কার্তুজ উদ্ধার করেছে। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাউসিফুল করিম রাফি (১৬) কে আটক করা হয়। সে হ্নীলা ৫ নং ওয়ার্ডের মেম্বরা রেজাউল করিমের ছেলে। উক্ত ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামল রুজু করা হয়। সেখানে পুলিশ দেখে পালিয়ে যাওয়া মৃত আবুল কাশেমের ছেলে রেজাউল করিমের (৪২) কে পলাত আসামি করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধায় টেকনাফ মডেল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন এক সংবাদ বিঙপ্তিতে বিষয় টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউপিস্থ দরগাহ পাড়ার নুরুল আমিনের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাউসিফুল করিম রাফি (১৬) কে আটক করেন। পরে তাহার ডান হাতে থাকা একটি নীল রংয়ের শপিং ব্যাগের ভিতর হতে ১টি লোহার বাটযুক্ত কালো রংয়ের বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত আলামত সমূহ সাক্ষীদের সামনে ভোর ৪ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পরে শিশু কে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আলামত গুলো মৃত আবুল কাশেমের ছেলে ও শিশুর নিজ পিতা রেজাউল করিমের (৪২)। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও গুলি সমূহ তাহার পাশের বাসার নুরুল আমিনের বাড়ির পিছনে লুকিয়ে রাখার জন্য নিজ পিতা তাকে নির্দেশ দেন।

ওসি আরো জানান, ওই অবৈধ আগ্নেয়াস্ত্র বিনা লাইসেন্স ও অপরাধ জনক কার্যকলাপ করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ও পলাতক আসামী পরস্পর যোগসাজশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে ওই অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net