1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে গাছ কাটার অভিযোগে মামলা, সাক্ষিদের মারধরের হুমকী! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

বাঁশখালীতে গাছ কাটার অভিযোগে মামলা, সাক্ষিদের মারধরের হুমকী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বন্দোবস্তিকৃত মালিকানাধীন ভোগদখলীয় সৃজিত বাগানের ভূয়া মালিকানা দাবী করে জোর পূর্বক জায়গা দখলের অপচেষ্ঠায় শতাধিক বনজ, ফলজ গাছ কেটে ফেলা এবং সেগুলো চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে বাগান মালিক মাও মো. এয়াছিন বাদী হয়ে ঊনত্রিশজনের নাম উল্লেখ করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামীয় আসামী করা হয়। উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের আলহাজ্ব আমান উল্লাহর পুত্র মাও মো. এয়াছিন বন্দোবস্তিমূলে প্রাপ্ত ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ এবং বনজ গাছ রোপণ করেন এবং তথায় ভোগদখলে আছেন। পালেগ্রাম মৌজার বি.এস ৩৫০৬, ৩৪৮৩ দাগের এক একর ৫০ শতক ভূমি তার পিতা আলহাজ্ব আমান উল্লাহ ও মাতা নুর আয়েশা বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তার পিতা ও মাতার নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫২৫ শুদ্ধভাবে লিপি হয়। একই সাথে উক্ত মৌজার বি.এস ৩৫০৬/১ দাগের এক একর ভূমি তার (মাও মো. এয়াছিন) ও তার স্ত্রী ফাতেমা খাতুন বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তারা স্বামী-স্ত্রী দু’জনের নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫৫৮ শুদ্ধভাবে লিপি হয়। আসামীরা দীর্ঘদিন ধরে তাদের দখলীয় ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলো বলে জানান তিনি।

মামলার বাদী মো. এয়াছিন জানান, ‘এরই জের ধরে গত ৯ নভেম্বর সকালে আমাদের দখলীয় ভূমিতে আসামীগণ বেআইনীভাবে জনবল নিয়ে সৃজিত বাগানের বহু বছরের পুরানো প্রায় ৪০টি লিচু গাছ, ১০টি বড় আম গাছ, একাশি গাছ ২০টি, গামারী গাছ ৬০টি, মেহগণি গাছ ৪০টি, গর্জন গাছ ১০টি দা, কুঁড়াল, করাত দিয়ে কেটে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতি সাধিত হয়েছে বিশ লক্ষ টাকা। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে গত ১১ ডিসেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করি। আসামীরা মামলার খবর পেয়ে আমার স্বাক্ষীদের নানাভাবে মারধরের হুমকি-ধমকী দিচ্ছে।’

এ বিষয়ে জানতে চেয়ে প্রতিপক্ষের আব্দুল কাদের ও আব্দুল মান্নানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী জানান, ‘বেআইনীভাবে গাছ কাটার অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আজগর আলী, আব্দুল কাদের, রোবেল, আলম, আনোয়ার, আব্দুল মুবিন, জমির উদ্দীন, আলী আকবর, মোঃ ফারুক, রোবেল, আব্দুল মান্নান সহ ২৯ জনের নামোল্লেখ পূর্বক আজ্ঞাত আরো ১৫০/২০০ জনের বিরুদ্ধে সি.আর মামলা দায়ের করেন মামলার বাদী। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে তদন্তপূর্ব প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মামলা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net