1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদিয়া-জামিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদিয়া-জামিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে প্রত্নতত্ত্ব বিভাগের সাদিয়া আফরিন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মো. মুহসিন জামিল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন বিতর্ক) পরাগ বড়ুয়া নিলয়, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) মো. সবুজ ইসলাম, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) আরাফাত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন মোজাহিদ, মো. এনায়েত হোসেন এবং মো. লাবিব রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান আস সাদী, প্রচার প্রকাশনা সম্পাদক তানভীর আনজুম সাজন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শাহিদুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক হিসেবে নাজমুল হাসান ফাহিম এবং অর্থ সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. শান্ত মিয়া, কিফায়াত উল হক, ফাহিমা সুলতানা রাতুয়া, এবং কানিজ ফাতেমা রিমি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net