1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে॥

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক বাইক আরোহি নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাইক চালক ইমন সরকার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়রনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

তারিখ ১৭/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net