1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আনসার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ৭ নং —আমজানখোর ইউনিয়নের বৈউরঝারী (মুমিন টলা) গ্রামে এ সংঘর্ষ হয়।

এতে আহত আনসার আলী কে দুপুরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আনসার (৫৫ ) ঐ ইউনিয়নের বৈউরঝারী (মুমিন টলা) গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে স‌ইফুল বলেন, আমার বাবার কাছে চাচাতো ভাই আনছার ইসলাম বাড়ির পাশে কয়েক শতক জমি নিয়ে ডন্ড চলছিল । আনছার ইসলাম আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী জানান, জমি-জমা নিয়ে সংঘর্ষের কথা শুনেছি। দুপুরে শুনলাম চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে বালিয়াডাঙ্গী থানায় জানাই।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ‌ওকত আলী সরকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net