ঢাকা   ১১:৪৫:২৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

মাগুরায় ‘মানব উন্নয়ন সংসদে’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে মানব উন্নয়ন সংসদ তারাউজিয়াল’ এর উদ্যোগে মঙ্গলবার রাতে সাচিলাপুর- তারাউজিয়াল কালিমন্দিরের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে ওপর বাংলার প্রখ্যাত নাট্যকর শ্রী নির্মল কুমার মুখোপাধ্যায় বিরচিত, মানব উন্নয়ন সংসদ প্রযোজিত ও সংগঠনের সভাপতি ড. মুসাফির নজরুল নির্দেশিত নাটক ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নাটক দেখতে কয়েক হাজার নাট্যমোদী দর্শক উপস্থিত হয়ে নাটকটিকে আরো প্রানবন্ত করে তোলেন। দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের মনের খোঁড়াক জোগাতে নাট্য শিল্পীরা মঞ্চে তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। এর আগে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি