ঢাকা   ১১:২১:৫৩ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ শ্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জানুয়ারী শনিবার সকালে বেলুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সাইকেল র‍্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সাইকেল স্লো র‍্যালিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। র‍্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধীকতা যেমন মাদক, বাল্য বিয়ে, ছিনতাই, চুরি সহ নানা অসামাজিক কর্মকান্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইক্লিন প্রতিযোগিতার এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি