1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিচালনায়  কার্যক্রমে কেউ বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিচালনায়  কার্যক্রমে কেউ বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার

রাউজান প্রতিনিধি

চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সৃষ্ট উত্তেজনার মাঝেও সমিতির রাউজান অফিস কার্যক্রম চলমান রেখেছে। ২৫ জানুয়ারি রবিবার দুপুরে মালিক সমিতির জলিল নগর বাস ষ্টেশনস্থ অফিস পরিদর্শন করে দেখা যায়, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অফিস করছেন।

সকাল ১০ টারদিকে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি রাউজান অফিসে আসেন। ১১টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির জরুরি কাজে রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়। তবে রাউজান অফিসের কর্মচারীরা প্রতিদিনের ন্যায় সড়ক পরিচালনার দায়িত্ব পালন করছেন। রাঙামাটি থেকে ছেড়ে আসা দুর পাল্লার গাড়ী গুলো চেকিং করছেন একজন। একই সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চল গামী বাস ও মিনিবাস নিরাপদে চলাচল করতে দেখা গেছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২৪ জানুয়ারি সকালে মালিক সমিতির সমন্বয়ক পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সমিতির কার্যালয় দখলের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে পুলিশ প্রশাসনকে অবহিত করি। চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি মুঠোফোনে বলেন, চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সকল সদস্যরা সড়ক পরিবহণ ব্যবসায়ী। যাত্রী সেবা নিশ্চিত করতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ সমিতি পরিচালনায় ও সড়কের লাইন কার্যক্রমে কেউ বাঁধা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net