1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্য ক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আশরাফ হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ আশিকুর রহমান খান।
সম্মেলনে জেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি/ আমীর – সেক্রেটারী সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net