1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ, ১ লাখ টাকা টরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সম্প্রতি গতকাল বুধবার ঠাকুরগাঁও সিনিয়র দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: আবুল মনসুর মিঞা এ রায় প্রদান করেন। এ সময় ৪ জনের মধ্যে একজন আসামী উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ জুলাই ভিকটিম (বাদল ওরফে বদরুল-৩৪) কে জমিজমা সংক্রান্ত জেরে বাড়ির পার্শ্ববর্তী আখ খেতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই মো: বাবুল হোসেন এবং বাদলের স্ত্রী শ্যামলী সহ থানায় হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় তাদের আপন চাচাতো ভাই নবাব, রব্বানী, দুলাল ত্রয়, লিটন ও মাহাবুব গনদের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৩ সালের ২৪ অক্টোবর পুলিশ রিপোর্ট প্রদান করেন। পরবর্তিতে ২০১৪ সালের ৫ মার্চ এজাহারকারীর দাখিলী নারাজির আবেদন মঞ্জুর হলে অধিকতর তদন্তের জন্য সি.আই.ডি-কে তদন্তপুর্বক চার্জশীট প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সি.আই.ডি-র পুলিশ পরিদর্শক মো: মাসুদ রানা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে রেকর্ড করেন এবং প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৫ সালের ১৬ আগষ্ট মামলাটি ঠাকুরগাঁও দায়রা জজ আদালতে মামলা নম্বর- ১৫৫/২০১৫ হিসেবে নিবন্ধিত হয়।
অবশেষে দীর্ঘ সময় বিচারান্তে পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মো: কাশমত আলীর ছেলে মো: আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মো: মিজানুর রহমান ওরফে মিজান, মো: শহর আলীর ছেলে সুমন (পলাতক), একই উপজেলার মধ্যবনগাঁও গ্রামের মো: বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক) এর বিরুদ্ধে ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে প্রমাণিত করায় তাদের প্রত্যেককে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া আসামীদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ পি.পি এ্যাড. মো: আব্দুল হালিম ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মো: জিল্লুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net