1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পরিবার কল্যাণ সহকারী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরায় পরিবার কল্যাণ সহকারী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার

মােঃ সাইফুল্লাহ ;

চাকরীতে নিয়োগবিধি, উপযুক্ত বেতন, পরিপূর্ণ মর্যাদাসহ নানা দাবীতে মাগুরায় বিশেষ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি। শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের মাগুরা জেলা সভাপতি শাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হসিনা খাতুন, জ্যোৎস্না কুমারী বিশ্বাসসহ অন্যরা। বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্বেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারীরা মাঠ পর্যায়ে সাধারণ জনগনকে বিশেষ করে নারী ও শিশুদেরকে সেবা দিয়ে আসছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়েও পরিবার কল্যাণ সহকারীরা তাদের ন্যায্য পাওনা বুঝে পায়নি। বেতন বৈষম্যের কারণে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে সুনির্দিষ্ট নিয়োগবিধি না থাকায় এই পদে নিযুক্ত মাঠকর্মীদের পদোন্নতি হচ্ছে না। বক্তারা দ্রুত এই সমস্ত বৈষম্য বিলোভ করে প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মীর জীবন মান উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net