1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৯ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া(৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাত সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজির পর বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকান্ডটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে।

মো. শাহাজালাল মিয়া
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
তারিখ-২২-০২-২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net