1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারি সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে দুইশতাধিক দুস্থ পরিবারের মাঝে গরু, ছাগল, টিউবওয়েল এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী,

বিতরণ করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের সালন্দর ঈদগাঁ মাঠে আয়োজিত এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন তিনি। এর মধ্যে একটি পরিবারে একটি বকনা গরু, ষোলটি পরিবারে একটি করে বকরী ছাগল, পাঁচটি পরিবারে একটি করে টিউবওয়েল এবং দুইশত পরিবারের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফুড পেকেট বিতরণ করা হয়।

 

প্রতিটি ফুড পেকেটে রয়েছে ১৬ কেজি চাল, ১ কিজি মশুর ডাল, ১ লিটার তেল,৩ কেজি ছোলা, ৫ কেজি আলু ও ১কেজি খেঁজুর। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেন, জেলা জামায়াতের সেক্রোটরী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন, সদর থানা সেক্রেটারী এসএম আদিউল ইসলাম, জামায়াত নেতা রাজিউর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্যও রাখেন দেলাওয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net