1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন # মাদক থেকে দূরে থাকতে হবে: মহীয়ান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন # মাদক থেকে দূরে থাকতে হবে: মহীয়ান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩২২ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

অনুষ্ঠিত হলো ঈদগাঁও উপজেলা পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৬০০ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৫০ শিক্ষার্থী আলাদা ৪টি ইভেন্টে অংশ নেয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরিবিলি গ্রুপ এর পরিচালক সালেহীন রহমান মহীয়ান। বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যরা বলেন লেখা পড়ার পাশাপাশি শরীর-স্বাস্থার জন্য ক্রীড়াকে পাশে রাখতে হবে। খেলাধুলা মাদকসহ নানান ধরনের অপরাধের কার্যক্রম থেকে মানুষকে বিরত রাখে। লেখা পড়ার প্রতি শিক্ষার্থীদের মনযোগ দিতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তোমাদেরকে হতে হবে বড় বড় অফিসার, ডাক্তার,ইঞ্জিনিয়ার সচিব রাষ্ট্র প্রধান। তোমাদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা গর্ব করতে পারবে। এলাকাবাসাী ও পিতা মাতা অহংকার গৌরব করে বলবে। আশা করছি সবাই পরিক্ষায় ভালো রেজাল্ট করবে বিদ্যালয় ও পিতা মাতার সম্মান ধরে রাখবে।
পোকখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি সভাপতিত্বে সঞ্চলনায় করেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ,সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম (ভিটি),তপন কান্তি তালুকদার, মনোয়ারা বেগম,হামিদা আক্তার,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) ঈদগাঁও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আজিজ। এসময় আরো উপস্থিতি ছিলেন, শিক্ষকদের মধ্যে,রশিদ আহমদ, আব্দুল মোনাফ,নিত্যানন্দ কুমার,আহাসান হাবিব সোহাগসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net