ঢাকা   ১০:১২:১৬ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


জেলা জামায়াতে ইসলামীর আমীরও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ড, অধ্যাপক আলমগীর বিশ্বাস।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
প্রধান অতিথির ড.আলমগীর বিশ্বাস তাঁর বক্তব্যে এক পর্যায়ে জানান- আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের জন্য জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও ২ নং আসনের জন্য বর্তমান জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে মনোনীত করা হয়েছে।
ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় একশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৫/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি