ঢাকা   ১০:১৬:৪০ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ;

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার (১২ মার্চ) বিকেলে আমতৈল বাজার জামে মসজিদে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনায়েদ ইসলাম বাবলু, মাওলানা আব্দুর রহিম বুলবুলি,সুমন মল্লিকসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই দেশের জনসাধারণ। জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। সেই সাথে কুরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ৮ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি