1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৪৭ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

ছাত্র-জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুরের ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের কটুক্তির প্রতিবাদে বুধবার বিকেলে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৯. জানুয়ারি ২০২৫ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদশর্ক কতৃক ইস্যুকৃত আদেশমূলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশ কলেজের অবৈধ অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ ওই তারিখেই প্রাপ্ত হন কিন্তু বিষয়টি কলেজ কতৃপক্ষের কাউকেই না জানিয়ে তিনি গোপন রাখেন। বিষয়টি ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ অবগত হওয়ার সাথে সাথেই ব্যাপক ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত ছাত্র ছাত্রী স্থানীয় এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ গত ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে মিরপুর ল কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বিষয়টি অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ টের পেয়ে কলেজ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ছাত্র-জনতার তোপের মুখে কলেজের কোনো প্রকার দায়িত্ব হস্তান্তর না করেই তিনি পুলিশ সহতায় কলেজ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে ক্ষমতা হস্তান্তর ও তার বিচারের দাবিতে সাধারণ ছাত্র ছাত্রী ও এলাকাবাসী এক মানববন্ধন করে। গত ০৯ মার্চ ২০২৫ ইং তারিখে উক্ত আলাউদ্দিন আহমেদ তার ফেসবুক আইডি থেকে ছাত্র ছাত্রীদেরকে কটূক্তি করে পোস্ট দেন। সাথে সাথেই মিরপুর ল কলেজের সকল ছাত্র ছাত্রীর ভিতরে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ১২ মার্চ ২০২৫ তারিখ বিকেলে মিরপুর ল কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের আহ্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোঃ নাজমুল হাসান বাবু,মুহাম্মদ আশরাফুল ইসলাম, মোছাঃ আনোয়ারা খাতুন,মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইমরান হোসেন,মেহেদী হাসান সাখাওয়াত হোসেন, মনির হাওলাদার, মোঃনয়ন,মোঃ মামুন হোমেন, মোঃ মাহফুজ, মোঃ মুরসালিন ও মোঃ ইয়াকুব, তানজিলা হক নীপাসহ প্রমূখ নেতৃবৃন্দ । সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জোর দাবী জানানো হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে মর্মে ছাত্র নেতারা হুশিয়ারী প্রদান করে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net