1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মাগুরায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ফুসফুসে ক্যান্সার জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুর ১ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ।

তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা, নাতি পুতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপি’র অন্যতম নেতা কাজী সলিমুল হক কামাল, আলী আহম্মেদ, মনোয়ার হোসেন খান, জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর ও বিএনপি’র অঙ্গসংগঠন, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় খামারপাড়া এস আই সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার ও বেলা ১১ টায় বিশিষ্ট আলেমেদ্বীন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকীর ইমামতি নামাজে জানাজা শেষে তাঁর নিজ গ্রাম পূর্ব শ্রীকোলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

জানাযায় হাফেজ- কারী, বিশিষ্ট ওলামায়ে কেরাম সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৫/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net