1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

শেরপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৬ বার

শেরপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা ও পৌর শহর শাখার আয়োজনে জি,কে, পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর সদর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সহ- সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমসহ আরো অনেকে।

এই সময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর থানার অফিসার ইনচার্জ ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা, সদর উপজেলা, পৌর শহর শাখার নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net