1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ এপ্রিল মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা এবং মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকেরের নেতৃত্বে হাসপাতালের ২৫০ জন রুগীকে খাবার পরিবেশন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলমসহ অন্যরা।
জেলা আমীরসহ সংগঠনের নেতাকর্মীরা অসুস্থ রোগীদের সুস্থতার জন্য দোয়া করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী সমাজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে তারা জানান ।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net