ঢাকা   ১১:১২:১৭ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি

মানবতার এক নাম জমির উদ্দিন পারভেজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজানঃ
মানবতার এক নাম জমির উদ্দিন পারভেজ।তিনি বর্তমান রাউজান পৌর ২য় প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।বৃক্ষরোপণে তিন তিনবার প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরষ্কার গ্রহণ করেন।রাজনীতির পাশাপাশি তিনি মানবতার কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন।রাউজান সদর মুন্সিরঘাটায় তাঁর কাছে প্রতিনিয়ত ছুটে আসে সামাজের কিছু মানসিক ভারসাম্য হীন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ও অসহায় মানুষেরা।তিনি এই সমস্ত অসহায় মানুষ গুলাকে আর্থিক সহায়তা প্রদান করেন নিরবে।তিনি এলাকার গরীব মেয়ের বিবাহ,অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খরচ ও গরীব ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদান করেন।ঠিক এভাবে তিনি করেনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত কাজ করে যাচ্ছেন অসহায় মানুষদের জন্য সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে।প্রতিদিন এসব অসহায় পরিবার গুলোর মাঝে তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রাণ তহবিল থেকে সংগঠনের নেতা কর্মী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা-সদস্যের নিয়ে বিতরণ করছেন খাদ্যসামগ্রী।তিনি এ মানুষ গুলার কাছে এক নামে পরিচয় মানবতার ফেরিওয়ালা। জমির উদ্দিন পারভেজ বলেন,বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে সন্ত্রাসীরা আমাকে দুই দুইবার গুলি করে হত্যা করার প্রচেষ্টা করেন।গরীব,অসহায় মানুষের দোয়ায় আমি বেঁচে রয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি