1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এমপি শিখরের ভিক্ষুকদের মাঝে ত্রান বিতনণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাগুরায় এমপি শিখরের ভিক্ষুকদের মাঝে ত্রান বিতনণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৭০ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় ভয়াবহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় মাগুরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাগুরা সদর উপজেলার ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৩ মে) রবিবার মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ টি ওয়ার্ড ও সদরের ১৩ টি ইউনিয়নের তালিকাভুক্ত ৩৮৫ জন ভিক্ষুকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক আশরাফুর আলম, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুছুন্দি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন সহ আরো অনেকেই।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, আমরা করোনা ভাইরাসের প্রার্দভাব মোকাবেলায় মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং ১৩ টি ইউনিয়নের মাঝে ইতি মধ্যে গরীর, দুস্হ্য, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ৩৮৫ জন তালিকাভুক্ত প্রতি ভিক্ষুককে দেয়া হল নগদ ৫০০ টাকা ও খাদ্য সামগ্রী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজি ও ডাল ১ কেজি।

মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, করোনার মাঝে জেলায় অসহায়, দুস্থ্য, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজ সেবা অধিদপ্তর অসহায় মানুষের সাহায্যার্ধে ধাপে ধাপে ৬ লক্ষ টাকা প্রদান করবে। আজ রবিবার পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ভিক্ষুক,প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ ১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা প্রদান করেছে। পরবতীতে জেলার বিভিন্ন উপজেলায় এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net