1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাসনা মওদুদের প্রোগ্রাম ; সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে

আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাসনা মওদুদের প্রোগ্রাম ; সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী কোম্পানিগঞ্জে বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ এর সঙ্গে বসুরহাট পৌরসভা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা এবং আওয়ামী নেতা সানাউল্লাহ কে নিয়ে মাঝখানে বসা অবস্থায় একটি প্রোগ্রামের একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার রাত থেকে ছবি গুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের কাছে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

ভাইরাল হওয়া ওই ছবি গুলোতে দেখা যায় আসিফ মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠানে মহিলা আ’মলীগের নেত্রী ও আওয়ামী লীগের আরেক নেতাকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করেন। যাদের একজন ডান পাশে আরেক জন্য বাম পাশে বসে ছিলেন।
এদের মধ্যে একজন বসুরহাট পৌরসভা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা। যিনি দীর্ঘদিন থেকে ওবায়দুল কাদের ও আব্দুল কাদের মির্জার রাজনীতি সাথে সরাসরি জড়িত ছিলো। সেই প্রথমে বসুরহাট পৌরসভা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিএনপি নেতা কর্মীদের হয়রানি, তদবির বাণিজ্য ও তাদের মির্জার সাথে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, বাম পাশে বসা আরেকজন হলেন সিরাজপুরর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সানাউল্ল্যা যার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় জায়গা দখল ও বাহিনী তৈরী করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর একাধিক অভিযোগ রয়েছে।

এ দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভানেত্রী ও সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের পাশে বসিয়ে তিনি যে বৃত্তি প্রদান অনুষ্ঠানটি করেন এতে করে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি সামাজিক বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান ছিল। সেখানে প্রশাসনের লোকজনকেও দাওয়াত দেওয়া হয়েছিল। মহিলা আওয়ামী লীগের যে সভানেত্রীর ছিলেন তিনি ওই স্কুলের একজন প্রধান শিক্ষক। আমি বর্তমানে স্কুলের সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। সানাউল্লাহ যিনি তিনি রাজনীতির সাথে জড়িত না।

আওয়ামী নেতাদের পাশে বসিয়ে প্রোগ্রামের ভাইরাল হওয়া ছবির বিষয়ে জানতে উনার ব্যক্তিগত নাম্বার ও হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সংযোগ পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net