1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪০ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাগিচাহাট সংলগ্ন কদম রসূল (দ.) হিফজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মিশকাতুল আলম রাতিফ (১০) কে হেফজখানার শিক্ষক হাফেজ নুর হাসান বেত্রাঘাত করে গুরুতর আহত করে। গতকাল ৬ মে (মঙ্গলবার) সকালে পূর্বের পড়া আদায় করতে না পারায় শিক্ষক হাফেজ নুর হাসান মিশকাতের শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও রিয়াল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। দুপুরে তার মা সানজুমান তাসমিন রিমু (৩০) ছেলেকে খাবার দিতে যায়। এ সময় মিশকাত কান্না জড়িত কন্ঠে মাকে বলার পর তার শরীরের কাপড় খুললে দেখা যায় বেত্রাঘাতের চিহ্ন। তিনি সাথে সাথে মিশকাতকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করেন। মিশকাত দক্ষিণ জোয়ারার প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে তার মা সানজুমান তাসমিন বাদী হয়ে হাফেজ নুর হাসানকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ইন্সপেক্টর (তদন্ত) অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

এস.এম.জাকির।
৬/৫/২০২৫খ্রী.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net