1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ছাত্রলীগের ব্যতিক্রমধর্মী উদ্যোগ, জন্মদিন না করে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে ছাত্রলীগের ব্যতিক্রমধর্মী উদ্যোগ, জন্মদিন না করে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৩৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:যে বয়সের ছেলেমেয়েরা জন্মদিন আসলেই আড্ডা ও পার্টি করত,ঠিক সে বয়সে তা না করে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন টংগী সরকারি কলেজ শাখার একজন ছাত্রলীগ নেতা মোঃ আমির হোসেন সুমন।তিনি এসময় মহামারী করোনার কারণে টঙ্গীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। রবিবার(০৩ মে) তার জন্মদিন থাকায় তিনি জন্মদিন পালন না করে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। রবিবার (০৩ মে) বিকেলে টঙ্গীর স্টেশন রোড, টঙ্গী প্রেসক্লাব, কলেজগেট, গাজীপুরা বাসস্ট্যান্ডের সামনে মানবতার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৫শত কর্মহীন ও দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন ছাত্রলীগের কর্মী আমির হোসাইন সুমন । এসময় আমির হোসাইন সুমন বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশে ও টংগী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর এর সহযোগীতায় ছাত্রলীগ আজ দুস্থ ও অসহায় মানুষদের পাশে রয়েছে। এছাড়া মহামারি করোনাভাইরাসের এ সংকটময় সময়ে ছাত্রলীগ অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী রফিক, সাংবাদিক এফ এ নয়ন ছাত্রনেতা তামিম, আশরাফুল অপু, রবিন, রাজু, রাসেলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net