1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিকাল সাড়ে ৫টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শোকরানা মিছিল শুরু হয়ে ভায়না মোড়ে যেয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। ,ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ ফারুক হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু, জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা পৌরসভার আমির অধ্যাপক আশরাফুল আলম,সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হোসেন, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল বাশার, পৌরসভার কর্মপরিষদ সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, মীর আকরাম আলী,মোঃ আলতাফ হোসেনসহ আরো অনেকে। সমাবেশে জেলা আমির অধ্যাপক এমবি বাকের বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাতের আঁধারে ভোট কেটে বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। ২ হাজার ছাত্র-জনতাকে পাখির মতো হত্যা করেছে, জামায়াতে ইসলামীর শীর্ষ ৫ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করেছে, পিলখানায় চৌকস সেনাবাহিনী কে হত্যা করেছেন, এবং বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালিয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তাদের সকল প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার ব্যবস্থা করেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৫/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net