1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০১ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিটিআরসিকে এ-সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রসঙ্গত, আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net