1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮১ বার

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে সুপার্দ করা হয়।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডে নিচ তালায় রিপোর্টার্স ইউনিটির জেলা অসিফের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিরাপত্তাহীন অবস্থায় কাজ বন্ধ রাখতে বলেন। এর কিছুক্ষণ পর যুবলীগ নেতা নান্টু শ্রমিকদের নিয়ে এসে নির্মাণ রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক কামালের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন আসামি যুবলীগ নেতা ।

পরে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তার কপালে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ জানান, গত বধুবার সাংবাদিক এর উপর হামলার ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিলো। পরবর্তীতে আমরা মামলা দায়ের’র পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই কাপ্তাই থানাধীন বড়ইছড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net